শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের তরুণরা এআইকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন: জরিপ

ইউরোপের প্রায় অর্ধেক তরুণ এখন তাদের একান্ত ব্যক্তিগত বা আবেগীয় বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ওপর নির্ভর করছে। গত মঙ্গলবার প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ জনের মধ্যে ৫১ শতাংশ তরুণ জানিয়েছেন, চ্যাটবটের সঙ্গে মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলা তাদের কাছে ‘সহজ’। বিপরীতে, স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে কথা বলা সহজ মনে করেন ৪৯ শতাংশ এবং মনোবিদদের ক্ষেত্রে এ হার মাত্র ৩৭ শতাংশ।

তবে কাছের মানুষদের অবস্থান তালিকার শীর্ষে রয়েছে। ৬৮ শতাংশ তরুণ বন্ধুদের সঙ্গে এবং ৬১ শতাংশ তাদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফ্রান্সের গোপনীয়তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা সিএনআইএল এবং বিমাকারী প্রতিষ্ঠান গ্রুপ ভিওয়াইভি-র অর্থায়নে এ জরিপটি পরিচালিত হয়। ২০২৬ সালের শুরুর দিকে ফ্রান্স, জার্মানি, সুইডেন এবং আয়ারল্যান্ডের ১১ থেকে ২৫ বছর বয়সী তরুণদের ওপর এ গবেষণা চালানো হয়।

জরিপ অনুযায়ী, প্রায় ২৮ শতাংশ অংশগ্রহণকারীর মধ্যে সাধারণ উদ্বেগজনিত ব্যাধির লক্ষণ পাওয়া গেছে, যা তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বড় ধরনের দুশ্চিন্তার প্রকাশ।

অংশগ্রহণকারীদের প্রায় ৯০ শতাংশ আগে থেকেই এআই টুল ব্যবহার করেছেন। তাদের মতে, সব সময় পাওয়া যায় এবং কোনো বিচার-বিশ্লেষণ বা সমালোচনা করে না বলেই তারা এআই-এর দিকে ঝুঁকছেন। প্রতি পাঁচজনের মধ্যে তিনজনের বেশি ব্যবহারকারী এআই-কে তাদের ‘জীবন উপদেষ্টা’ বা ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মানুষের আবেগ শনাক্ত করা এবং নিরাপদে আবেগীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে এআইয়ের সীমাবদ্ধতা রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ফ্লোরিডার এক ব্যক্তির পরিবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, গুগলের ‘জেমিনি’ এআই চ্যাটবট ওই ব্যক্তির মানসিক বিভ্রান্তি বাড়িয়ে দিয়েছিল, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষক ও মনোবিদ লুডউইগ ফ্রাঙ্ক ফয়েন রয়টার্সকে বলেন, বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো উচ্চমানের উত্তর দিতে সক্ষম। এমনকি পেশাদার চিকিৎসকদের পক্ষেও অনেক সময় মানুষের দেওয়া পরামর্শ এবং এআইয়ের পরামর্শের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।

তবে কেবল চ্যাটবটের ওপর নির্ভর করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ফয়েন। তিনি বলেন, এআই সিস্টেমগুলো মূলত ব্যবহারকারীকে ব্যস্ত রাখার জন্য তৈরি করা হয়, যা সব সময় মানসিক স্বাস্থ্য সেবার লক্ষ্যের সঙ্গে মেলে না।

ফয়েন আরও যোগ করেন, ‘এআই তথ্য ও সমর্থন দিতে পারে, কিন্তু এটি কখনোই মানবিক সম্পর্ক বা পেশাদার চিকিৎসার বিকল্প হতে পারে না। যদি কেউ বাবা-মা বা বন্ধুর বদলে চ্যাটবটের কাছে যায়, তবে সেটি উদ্বেগের বিষয়। প্রযুক্তি মানুষকে যেন আরও একা করে না দেয়, সেটিই আমাদের নিশ্চিত করতে হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়