শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক উষ্ণায়নেও কেন তীব্র শীত পড়ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে?

বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লেও সব অঞ্চল একই হারে উষ্ণ হচ্ছে না। সূর্যালোক, মেঘের আচ্ছাদন, বায়ুমণ্ডলীয় সঞ্চালন এবং আর্দ্রতার তারতম্যের কারণে সামগ্রিক গড় তাপমাত্রা বাড়ার পরও আঞ্চলিক আবহাওয়ায় চরম বৈপরীত্য ও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে।

২০২৬ সালের মে মাসে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের প্রায় ১ হাজার ৪০০ শহরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ৮৬ শতাংশ শহরে দিনের তাপমাত্রা এবং ৯৬ শতাংশ শহরে রাতের তাপমাত্রা বাড়লেও মাত্র ৩ দশমিক ৯ শতাংশ শহরে দিনের ভূপৃষ্ঠের তাপমাত্রা কমার প্রবণতা দেখা গেছে।

২০২৬ সালের জানুয়ারিতে এই আঞ্চলিক বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ওই মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৫১ ডিগ্রি সেলসিয়াস বেশি (১২ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস) থাকলেও উত্তর গোলার্ধে তীব্র শীত পড়ে। ফিনল্যান্ডের লাপেনরান্তায় তাপমাত্রা মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং সাইবেরিয়ায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

জানুয়ারিতে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে চার বছরের মধ্যে সর্বোচ্চ ২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। এ ছাড়া রাশিয়ার কামচাটকা উপদ্বীপে দুই মিটারের বেশি এবং জাপানের আওমোরিতে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৭ মিটার তুষারপাত রেকর্ড করা হয়।

Advertisement

বিপরীতে ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার রেনমার্কে রেকর্ড ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়।

গবেষণায় ভারত, ইরান, আফগানিস্তান ও উত্তর-পূর্ব চীনের শহরগুলোতে দিনের তাপমাত্রা কম বৃদ্ধির বা শীতল হওয়ার প্রবণতা চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানীরা এর পেছনে বায়ুমণ্ডলে অ্যারোসলের আধিক্য ও সবুজ আচ্ছাদনের পরিবর্তনকে দায়ী করছেন। শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া বা ধূলিকণা থেকে সৃষ্ট অ্যারোসল সূর্যালোক আটকে তাপমাত্রা কমালেও এটি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

পাশাপাশি গাছপালা ইভাপোট্রান্সপিরেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছেড়ে ও ছায়া দিয়ে পরিবেশ শীতল রাখে। এ ছাড়া ঘন মেঘ, আর্দ্র মাটি, ভৌগোলিক অবস্থান এবং এল-নিনো ও লা-নিনার মতো প্রাকৃতিক ঘটনাও আঞ্চলিক তাপমাত্রায় বড় পরিবর্তন আনে। তবে সামগ্রিকভাবে সামুদ্রিক বরফ গলা, সাগরের তাপ বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া পুরো বিশ্বের জন্যই বড় হুমকি হয়ে রয়েছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ