শিরোনাম
◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা! ◈ মোবাইল কোর্ট পরিচালনায় আলাদা পুলিশ চান ইউএনওরা ◈ বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয় বহু দেশে, সহিংসতার হার বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি ◈ যে ৩৪ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ◈ লোকাল এলসি তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রাইস্টচার্চ টে‌স্টের দ্বিতীয় দি‌নে ব্যাটিং বিপর্যয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: এক প্রান্তে উইকেটের পর উইকেট তুলে নিয়ে আকাশ দীপ গড়েছেন দারুণ এক কীর্তি। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় তাঁর সেই অর্জনও যেন ঢাকা পড়ার পথে। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। ব্যাট হাতে কিউই বোলারদের বোলিং তোপে দিশেহারা ভারত। ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে দিন শেষ করা ভারত এখনো পিছিয়ে আছে ২৪০ রানে।

দিনের শুরুতে আকাশ দীপের তোপে বড় সংগ্রহের পথে কিছুটা বাধা পেয়েছিল নিউজিল্যান্ড। পাঁচ উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পেসার। তবে একপ্রান্ত আগলে রেখে ব্লান্ডেল খেলেন ৮৯ রানের দারুণ ইনিংস। অধিনায়ক টম ল্যাথামের ৫৯ রানের পর শেষদিকে টম স্মিথের ২৬ ও ম্যাট হেনরির অবদান মিলিয়ে ৩৫৬ রানের পুঁজি পায় কিউইরা। --- ডেইলি ক্রিকেট

আকাশ দীপের শিকার পাঁচ উইকেটের বিপরীতে ভারতের ফিল্ডিং ছিল হতাশাজনক। একাধিক সহজ ক্যাচ হাতছাড়া করেন ভারতীয় ফিল্ডাররা। বিশেষ করে দেবদূত পাডিক্কালের দুটি ক্যাচ মিসে জীবন পান হেনরি। শেষ পর্যন্ত ব্লান্ডেলকে ফেরাতে সক্ষম হন গুরনুর ব্রার। আর হেনরিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আকাশ দীপ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ভারত। প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে হারায় তারা। দেবদূত পাডিক্কাল করেন ২১ রান। শুভমান গিল ২৩ ও ঋষভ পান্ত ২৩ রান করে ফিরলে চাপে পড়ে সফরকারীরা।

এরপর ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে ২৫ রানে আউট হন লোকেশ রাহুল। ওয়াশিংটন সুন্দরও দিনের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রানে। দিন শেষে ১৫ রানে অপরাজিত আছেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও কাইল জেমিসন নিয়েছেন দুটি করে উইকেট।

  • সর্বশেষ