শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৪-১ গোলে ইতালিকে হা‌রি‌য়ে উয়েফা নেশন্স লি‌গের শেষ আটে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক:  শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। শেষ পর্যন্ত ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে মার্ক ফন বোমেলের দল।

রোববার ঘরের মাঠে ‘এ’ লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জয় পায় বেলজিয়াম। একই সময়ে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স।

ম্যাচের ১১ মিনিটে পিও এস্পোজিতোর গোলে এগিয়ে যায় ইতালি। তবে ১৫ মিনিটে মাক্সিম ডি কাইপার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর ২৬ মিনিটের মধ্যে ন্যাথান এনগয় ও জেরেমি ডোকুর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

৮০ মিনিটে ডিয়োগো মোরেরা করেন চতুর্থ গোল। কেভিন ডে ব্রুইনার সহায়তায় পাওয়া এই গোলে ইতালির ফেরার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা ছয়টি সেভ না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।

এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইতালিকে। গত বৃহস্পতিবার ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা দলটি শেষ পর্যন্ত নেমে গেছে তিন নম্বরে। ছয় ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩, বেলজিয়ামের ১২ ও ইতালির ১০। ছয় ম্যাচেই হেরে তলানিতে থেকে প্রতিযোগিতা শেষ করেছে তুরস্ক।

  • সর্বশেষ