শিরোনাম
◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা ◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উসমান খাজার জোড়া‌লো দাবির পরও স্যান্ডপেপার-কাণ্ডে তদন্তে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের কেপটাউন টেস্টের সেই বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা আত্মজীবনীতে দাবি করেছেন, শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন দলের আরও কয়েকজন ক্রিকেটার। তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্সও। তবে এত কিছুর পরও পুরোনো ঘটনা নতুন করে তদন্ত করতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আগের তদন্তের ফলাফলে তারা সন্তুষ্ট। নতুন করে তদন্ত শুরু করার মতো জোরালো কোনো কারণও দেখছেন না তাঁরা।

অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেন, একই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে বড় ধরনের অসংগতি রয়েছে। ফলে আবার তদন্ত করলেও নতুন কোনো সমাধানে পৌঁছানো কঠিন হতে পারে। তাঁর ভাষায়, পেছনে ফিরে যাওয়ার চেয়ে এখন সামনে তাকানোই ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের অবস্থানও এমন।

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সাবর’-এ স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আলাদা একটি অধ্যায় লিখেছেন খাজা। সেখানে তিনি দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই অবগত ছিলেন না; দলের অন্য সদস্যদেরও এ বিষয়ে ধারণা ছিল। এমনকি কেপটাউন টেস্টের আগের ম্যাচেও শিরিষ কাগজ ব্যবহার করে বল টেম্পারিংয়ের চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

খাজার আরও অভিযোগ, কেপটাউন টেস্টে পুরো সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল তদন্তে তাঁকে কখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। খাজার বক্তব্যকে সরাসরি সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর দাবি, খাজা আত্মজীবনীতে যা লিখেছেন, তা শতভাগ সঠিক। একইভাবে কেপটাউন টেস্টের ।

  • সর্বশেষ