শিরোনাম
◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিন

‌স্পোর্টস ডেস্ক : জাতীয় সামার অ্যাথলেটিক্সে দ্রুততম মানব-মানবীর মুকুট ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। প্রতিযোগিতার প্রথম দিনেই নারীদের ৪০০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা আক্তার।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে কোকাকোলা ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন ইমরানুর। ১০.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইসমাইল রুপা। তৃতীয় তারেক রহমানের সময় ১০.৭৩ সেকেন্ড।

নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শিরিন আক্তার। শরীফা খাতুন ১২.২৩ সেকেন্ডে দ্বিতীয় এবং সুমাইয়া দেওয়ান ১২.৩৩ সেকেন্ডে তৃতীয় হয়েছেন।

জাতীয় পর্যায়ের এই সাফল্য আসন্ন এসএ গেমসে কাজে লাগবে বলে আশাবাদী শিরিন। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইমরানুর।

দিনের উল্লেখযোগ্য সাফল্য এসেছে বর্ষার হাত ধরে। নারীদের ৪০০ মিটার হার্ডলসে ১ মিনিট সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। পুরুষদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন সেনাবাহিনীর মোশাররফ হোসেন। হ্যামার থ্রোতে ৫৫.৪০ মিটার দূরত্ব অতিক্রম করে সেরা হয়েছেন গৌরাঙ্গ রায়।

নারীদের ১৫০০ মিটারে ৪ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর প্রিয়া আক্তার। পুরুষদের ট্রিপল জাম্পে টানা চতুর্থবারের মতো সেরা হয়েছেন নৌবাহিনীর রতন মৃধা। আর হাই জাম্পে ১.৬৫ মিটার অতিক্রম করে টানা পঞ্চমবার এবং ক্যারিয়ারে অষ্টমবারের মতো সোনা জিতেছেন সেনাবাহিনীর রিতু আক্তার।

  • সর্বশেষ