শিরোনাম
◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

মনিরুল ইসলাম: জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। 

আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে তিনি ছিলেন না। 

আসিফ আকবর গুলির ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনার সময় তিনি শপিং মলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী। গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

Advertisement

তিনি আরও জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।

আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ