শিরোনাম
◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্যালন ডি’অরের ভোটে এগিয়ে বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে জল্পনা-কল্পনা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে এক ভোটাভুটিতে শীর্ষস্থান দখল করেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পেছনে রয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। আর তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আরব বিশ্বের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটে ১৯৫ পয়েন্ট পেয়ে শীর্ষে আছেন ইয়ামাল। ১৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হ্যারি কেইন। আর ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। ইয়ামালের শীর্ষে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম স্থানের ভোট।

১৫ সম্পাদকের মধ্যে সাতজন তাকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানের ভোট থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। অন্যদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তবে ইয়ামালের সঙ্গে ব্যবধান কমানোর জন্য তা যথেষ্ট হয়নি।

তালিকার চতুর্থ স্থানে থাকা আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির সংগ্রহ ৪৫ পয়েন্ট। পঞ্চম স্থানে খভিচা কাভারাৎসখেলিয়া পেয়েছেন ২২ পয়েন্ট। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফাবিয়ান রুইজ।

কুয়োরার এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন। প্রথম স্থানের জন্য ১৫, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট বরাদ্দ ছিল।

এসব পয়েন্ট যোগ করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তবে এই ভোটাভুটি আনুষ্ঠানিক ব্যালন ডি’অর ভোট নয়। এটি কেবল অংশগ্রহণকারী সম্পাদকদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন। তাই তালিকায় ইয়ামাল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার কার হাতে উঠবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

  • সর্বশেষ