শিরোনাম
◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড শনিবার (২৪ অক্টোবর) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।  

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিখেছে, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী ৩-৪দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে এবং প্রথমে ৬-১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪-৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে সাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হচ্ছে।

বর্তমানে সব সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক কোনো সতর্ক সংকেত না থাকলেও শিগগরই হুঁশিয়ারি সংকেত আসতে পারে। তাই আপাতত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ গভীর সাগরে (১৫০ কিলোমিটার এর বেশি দূরত্বে) যাওয়া থেকে বিরত থাকুন এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন।

Advertisement

এটি আগামী ২৪-৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তারপর শক্তি বৃদ্ধি করতে করতে বেশিরভাগ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 

সিস্টেমটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে সর্বোচ্চ শক্তি পেতে পারে। এখন পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ শক্তিমত্তা কেমন হতে পারে তা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সরাসরি আঘাতের কোন ঝুঁকি নেই। 

এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ২৮ তারিখের আশেপাশে উত্তর অন্ধ্রপ্রদেশ বা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

সিস্টেম এর গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭/২৮ তারিখ হতে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক এলাকায় ২৭/২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।

  • সর্বশেষ