শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন

আন্তর্জা‌তিক ডেস্ক: যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আক্রমণের পরিধি আরও বিস্তৃত করা হবে বলে সতর্ক করেছে ইরান। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

ইরানের  জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাতে প্ৰকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় সামরিক হামলা শুরু করলে ইরান তার পাল্টা আক্রমণ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামো পর্যন্ত বিস্তৃত করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা প্রকাশ্য বক্তব্য এবং গোপন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক দেশ ও মধ্যস্থতাকারীদের সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে শুধু অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই নয়, আরও বিস্তৃত পরিসরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দর, পাইপলাইন এবং জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোও থাকতে পারে। -- পার্সটু‌ডে

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে। মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের ধারণা, সংরক্ষিত যন্ত্রাংশ এবং ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহার করে তেহরান সীমিত পরিসরে হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে।

প্রতিবেদনের একাংশে মার্কিন সংবাদপত্রটি উল্লেখ করেছে, কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে ইরানের হুমকিকে নিছক কথার কথা হিসেবে দেখা উচিত নয়। কারণ, আঞ্চলিক জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোতে গুরুতর ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা এখনো তেহরানের রয়েছে।