শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

আন্তর্জা‌তিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। 

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি  জানিয়েছে, আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয়ের সমালোচনা করেন। -- পার্সটু‌ডে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, গত তিন বছরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিজের চেয়েও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছুড়েছে।

তিনি আরও বলেন, এটি আর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক নয়, বরং এটি একটি পরজীবীসুলভ ও একতরফা সম্পর্ক।

  • সর্বশেষ