শিরোনাম
◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি 

‌স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের প্রতি সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। অথচ দুই মাস আগেই ফিফার একটি বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছিল সংস্থাটি। শুক্রবার টোকিওতে এএফসির বিশেষ কংগ্রেসে সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফা ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেন।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন। এশিয়ার ৪৭টি সদস্য দেশের সমর্থন ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী করবে। এর আগে দক্ষিণ আমেরিকার কনমেবল, আফ্রিকার সিএএফ ও ২২টি আরব ফুটবল সংস্থাও তাঁর পাশে দাঁড়িয়েছে।

ফিফার ৪২০ কোটি ডলারের বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা ও সদস্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা না করার অভিযোগে আগস্টে আপত্তি জানিয়েছিল এএফসি, উয়েফা ও কনকাকাফ। পরে ইনফান্তিনো পরামর্শ ও যোগাযোগের প্রক্রিয়ায় ভুলের কথা স্বীকার করে ক্ষমা চান। তবে বিষয়টি নিয়ে উয়েফার ৪২টি প্রশ্নের উত্তর এখনো চাওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতি ইনফান্তিনো। ২০২৭ সালের নির্বাচনে জিতলে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এখন পর্যন্ত তাঁর কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা হয়নি। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থন পেলেও ইউরোপের কয়েকটি অংশে তাঁর বিরোধিতা রয়েছে।

  • সর্বশেষ