শিরোনাম
◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রধান কোচের পর চেন্নাইয়ের আরও দুই কোচকে ‌টেস্ট দলে নি‌লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতেই নিজের পুরোনো সঙ্গীদের পাশে টানলেন স্টিভেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইংল্যান্ডের টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত করলেন জেমস ফস্টার ও এরিক সিমন্সকে। লাল বল ও সাদা বল, দুই সংস্করণের জন্য আলাদা কোচিং প্যানেল সাজানোর অংশ হিসেবেই এই নিয়োগ দিয়েছে ইংল্যান্ড।

টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ফ্লেমিংয়ের কোচিং স্টাফে আরও আছেন গ্ল্যামরগনের সাবেক কোচ রিচার্ড ডসন। ইংল্যান্ডের এলিট ন্যাশনাল স্পিন বোলিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার সুবাদে টেস্ট দলের সঙ্গেও কাজ করবেন তিনি। পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা মার্কাস ট্রেসকোথিককেও রাখা হয়েছে এই দলে।

ফ্লেমিংয়ের সঙ্গে আট বছর চেন্নাই সুপার কিংসে কাজ করেছেন সিমন্স। অন্যদিকে এসেক্স ও ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার ফস্টার ২০২৬ আইপিএল মৌসুমে চেন্নাইয়ের ফিল্ডিং কোচ ছিলেন।

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচিং কাঠামোয় অবশ্য পরিবর্তন আসেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর সহকারী হিসেবে থাকছেন জিতান প্যাটেল ও টিম সাউদি। এই কোচিং প্যানেলে আরও আছেন সারাহ টেইলর ও কেভিন পিটারসেন। পিটারসেন দায়িত্ব পালন করবেন বিশেষজ্ঞ মেন্টর হিসেবে।

ফস্টার টেস্ট দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ায় সাদা বলের দলের সঙ্গে থাকছেন সারাহ টেইলর। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় আগামী কয়েক মাস সাদা বলের ক্রিকেটকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি।

  • সর্বশেষ