শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০২:২২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জনপ্রিয়তা বাড়ছে রাগবির, মাঠের অভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন সম্ভব হ‌চ্ছে না, বল‌লেন সাধারণ সম্পাদক

সাংবা‌দিক‌দের স‌ঙ্গে কথা বল‌ছেন রাগ‌বি ফেডা‌রেশন ইউনিয়‌নের সাধারণ সম্পাদক আখতার উজ জামান

নিজস্ব প্রতি‌বেদক : দেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে রাগবি। বাড়ছে খেলোয়াড় ও দলের সংখ্যা, বিস্তৃত হচ্ছে সাংগঠনিক কার্যক্রমও। কিন্তু সম্ভাবনাময় এই খেলাটির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠসংকট ও অর্থের অভাব। পর্যাপ্ত অর্থায়ন না থাকায় নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন কঠিন হয়ে পড়ছে। আর নির্দিষ্ট মাঠ না থাকায় ঢাকায় বহুজাতিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছে না বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতার উজ জামানের কণ্ঠে তাই আক্ষেপ, ‘বড় টুর্নামেন্ট আয়োজনের সাধ আছে, সাধ্য নেই। রাগবি নিয়ে অনেক কিছু করতে চাই। কিন্তু মাঠ ও অর্থের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।

বিশ্বের প্রায় ১৭০টি দেশে খেলা হয় রাগবি। বাংলাদেশেও খেলাটির সাংগঠনিক যাত্রা শুরু হয়েছে দুই দশক আগে, ২০০৬ সালে বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশন গঠনের মধ্য দিয়ে। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১২ সালে সংগঠনটি ফেডারেশন হিসেবে স্বীকৃতি পায়। ২০১৫ সালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ততা এবং এশিয়ান রাগবির সদস্যপদ লাভের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের রাগবির পথচলা আরও বিস্তৃত হয়।

শুরুর দিকে সংগঠক মৌসুম আলীর হাত ধরে এগিয়ে যাওয়া খেলাটির প্রসারে এখন কাজ করছেন আখতার উজ জামান। ২০২৫ সালের মার্চে ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে ঘরোয়া প্রতিযোগিতা, কোচ তৈরির প্রশিক্ষণ, স্কুল ও বয়সভিত্তিক রাগবি এবং নারী রাগবির প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে ফেডারেশন।

Advertisement

বর্তমানে দেশের ৩৪টি দল রাগবির সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন আখতার উজ জামান। তবে এই বিস্তৃতিকে টেকসই করতে প্রয়োজন নিয়মিত প্রতিযোগিতা ও পর্যাপ্ত অর্থায়ন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বছরে চা‌হিদা অনুযায়ী টাকা বরাদ্দ না পাওয়ায় ক্রীড়া পঞ্জিকা অনুযায়ী সব কার্যক্রম পরিচালনায় বেগ পে‌তে হয়।  স্পনসর পাওয়াও সব সময় সহজ হয় না। ফলে অনেক সময় ফেডারেশনের কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্থের সংস্থান করে প্রতিযোগিতা আয়োজন করতে হয়।

অর্থসংকট সামাল দিতে আন্তর্জাতিক সহযোগিতার পথও খুঁজছে ফেডারেশন। আখতার উজ জামান জানিয়েছেন, এশিয়ান রাগবির ‘ট্রাই টুগেদার’ কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি করেছেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর ১৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা সহায়তা পাবে। দুই কিস্তিতে দেওয়া হবে এই অর্থ। ফেডারেশনের আশা, এই সহায়তা নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন এবং খেলাটির মানোন্নয়নে ভূমিকা রাখবে।

তবে অর্থের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা মাঠ। রাগবি দলীয় খেলা, যেখানে অনুশীলন ও প্রতিযোগিতার জন্য প্রয়োজন বড় পরিসরের নির্দিষ্ট মাঠ। অথচ বাংলাদেশে খেলাটির জন্য স্থায়ী মাঠ নেই। আখতার উজ জামানের মতে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে নির্দিষ্ট সময়ের জন্য খেলার সুযোগ দেওয়া হলে জাতীয় প্রতিযোগিতা আয়োজন সহজ হতো। একই সঙ্গে একটি স্থায়ী মাঠ পাওয়া গেলে ঢাকায় বহুজাতিক আন্তর্জাতিক রাগবি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হতো।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাগবিকে পরিচিত করা এবং স্থানীয় পর্যায়ে খেলাটির ভিত্তি আরও শক্তিশালী করাই এখন ফেডারেশনের লক্ষ্য। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করছেন আখতার উজ জামান। তাঁর আশা, মাঠসংকটের সমাধান হলে বাংলাদেশে আন্তর্জাতিক রাগবি টুর্নামেন্ট আয়োজনের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবে রূপ নেবে।

  • সর্বশেষ