স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার সহকারী হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়।
ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। সবশেষ এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে এই রহস্য স্পিনারের। তবে সেটি ছিল টি-টোয়েন্টিতে। এবার ওয়ানডেতে দলেও সুযোগ পেলেন আলিস।
তবে চোট থেকে সের না ওঠায় ওয়ানডে দলে নেই নাহিদ রানা। স্কোয়াডে আছেন চার পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও জায়গা ধরে রেখেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন ওয়ানডে স্কোয়াডে। স্পিন বিভাগে রিশাদ হোসেনের সাথে আছেন তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
আগামী ১৭ অক্টোবর নিজেদের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর হবে ফাইনাল।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।