শিরোনাম
◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধা‌বি‌তে দুপু‌রে শুরু হ‌চ্ছে আফগানিস্তান-বাংলা‌দেশ একমাত্র টেস্ট ম‌্যাচ

স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। আরব আমিরাতের মাটিতে লাল বলে এই প্রথম লড়বে টাইগাররা।

মাত্র দুই টেস্টের পরিসংখ্যানে ব্যাট হাতে সবচেয়ে এগিয়ে নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে তার রান ২৭০। বোলিংয়ে শীর্ষে রশিদ খান। দুই ইনিংসে হাত ঘুরিয়ে ১১ উইকেট শিকার তার।আবুধাবির উইকেটে টেস্টে এক ইনিংসে যেমন আছে ৫৯৮ রানের রেকর্ড, তেমনি ইংল্যান্ডের মতো দলের ৭২ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও।

ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঐতিহাসিক সাফল্যের পর টাইগারদের জন্য এটি নিজেদের পারফরমেন্স ঝালাই করে নেওয়ার সুযোগ। অতীতে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ২টি টেস্টে। দু'দলই পেয়েছে একটি করে জয়। ২০১৯ সালে চট্টগ্রামে ২২৪ রানে হারে স্বাগতিক বাংলাদেশ। তবে ২০২৩ সালে মিরপুরে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

  • সর্বশেষ