শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায় 

স্পোর্টস ডেস্ক : শেষটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ—গোল করলেন লিওনেল মেসি, করালেন আরও দুটি। তাঁর জোড়া অ্যাসিস্টে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোল, পরে নিজেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন ফুটবলের মহাতারকা।

বুধবার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। একের পর এক আক্রমণেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। মেসির কয়েকটি প্রচেষ্টাও আটকে যায় বেনিনের রক্ষণে।

১০ মিনিটে অবশ্য থেমে যায় খেলা। মেসির সম্মানে প্রায় দেড় মিনিট দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান দর্শকেরা। গ্যালারি মুখর হয়ে ওঠে ‘ওলে, ওলে, মেসি’ স্লোগানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই খুলে যায় গোলের দরজা। ৪৮ মিনিটে মেসির কর্নার থেকে পাওয়া বলে ভলিতে গোল করেন ওতামেন্দি। ৬১ মিনিটে মেসির আরেকটি নিখুঁত পাস থেকে ব্যবধান বাড়ান নিকো পাজ।

এরপর ৭১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। জোরালো শটে বল জালে পাঠিয়ে ৩-০ করেন তিনি। শেষ দিকে আরও সুযোগ এলেও আর গোল হয়নি।

তাতে অবশ্য আর্জেন্টিনার জয়ের চেয়ে বড় হয়ে উঠল মেসির বিদায়। দেশের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল—সঙ্গে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা। সংখ্যাগুলো তাঁর কীর্তির শুধু খসড়া হিসাব। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির শেষটা তাই শুধু একটি জয় নয়, এক মহাকাব্যের সমাপ্তি।

  • সর্বশেষ