শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির চার রেকর্ড ভাঙা কী কা‌রো প‌ক্ষে সম্ভব?

‌স্পোর্টস ডেস্ক : বুধবার (৭ অ‌ক্টোবর) বাংলা‌দেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ অধ্যায়টি লিখে ফেলবেন লিওনেল মেসি। আর পেছনে রেখে যাবেন চার-চারটি ট্রফি এবং অজস্র ব্যক্তিগত রেকর্ডের এক অমর উত্তরাধিকার। যার মধ্যে অন্তত চারটি রেকর্ডকে অনুসারীদের জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরেই প্রায়।

দেশের হয়ে সবচেয়ে বেশি গোল: নিঃসন্দেহে যে রেকর্ডগুলো ভাঙা যেকারো জন্য অসম্ভব কঠিন, তার অন্যতম একটি আর্জেন্টিনার হয়ে সর্বকালের সেরা গোলদাতা হওয়া। আলবিসেলেস্তেদের হয়ে ২০৭টি ম্যাচে গাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ড ছাড়িয়ে মেসি পৌঁছে গেছেন ১২৫টি গোলে—যেখানে প্রতি ম্যাচে তাঁর গোলের গড় ০.৬০। বর্তমানে খেলে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি আছেন লাউতারো মার্তিনেজ। ইন্তার মিলান ফরোয়ার্ডের গোল সংখ্যা ৪২। -- টি স্পোর্টস

সবচেয়ে বেশিবার আলবিসেলেস্তেদের জার্সি গায়ে দেওয়ার নজির: জাতীয় দলের হয়ে উপস্থিতির হিসেবে মেসির ঝুলিতে জমেছে ২০৭টি ম্যাচ। এই সংখ্যাটি কেবল তাঁকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকার শীর্ষেই বসায়নি বরং পুরো মহাদেশের যেকোনো খেলোয়াড়ের চেয়েও তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

মেসির পেছনে পড়ে রইলেন ১৪৭ ম্যাচ খেলা হাভিয়ার মাসচেরানো, ১৪৫ ম্যাচ খেলা আনহেল দি মারিয়া ও হাভিয়ার জানেত্তি এবং ১৩৯ ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্দি।

Advertisement

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোলের কীর্তি: ২০২৬ বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের অন্যতম সফলতার আসর। কিলিয়ান এমবাপের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় শীর্ষে ওঠার জন্য এক শিহরণ জাগানো লড়াইয়ে নেমেছিলেন তিনি।

ফরাসি ফরোয়ার্ড এমবাপে ২২ গোল নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে থাকলেও মেসির ২১টি গোল তাঁকে আর্জেন্টিনার সর্বকালের সেরা বিশ্বকাপ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে—যেখানে বেশ কিছুটা ব্যবধানে পেছনে রয়েছেন বাতিস্তুতা (১০), গিয়ের্মো স্তাবিলে (৮) এবং দিয়েগো মারাদোনা (৮)।

ম্যাচের সংখ্যার দিক থেকেও বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলেননি (৩৪টি ম্যাচ)। এই তালিকায় তাঁর পেছনে রয়েছেন মারাদোনা (২১টি ম্যাচ) এবং মাসচেরানো (২০টি ম্যাচ)।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল: দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থায় মহাদেশীয় পর্যায়ে বিশ্বকাপ বাছাইপর্বে মেসির ঝুলিতে রয়েছে রেকর্ড ৩১টি গোল। ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ ও পরম বন্ধু লুইস সুয়ারেসের সাথেই প্রতিযোগিতাটির সর্বকালের সেরা গোলদাতা হিসেবে রাজত্ব করছেন মেসি।

তালিকায় আরও পেছনে রয়েছেন বলিভিয়ার মার্সেলো মোরেনো মার্তিন্স (২২), এরনান ক্রেসপো (১৯), চিলির আলেক্সিস সানচেস (২০) এবং উরুগুয়ের এডিসন কাভানি (১৭)—যাঁরা প্রত্যেকেই ইতোমধ্যে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন।

  • সর্বশেষ