শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু

স্পোর্টস ডেস্ক : দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দিয়ে আবারও মাঠে ফিরছেন ক্রিকেটের কিংবদন্তি তারকারা।

যুক্তরাজ্যে দুটি সফল ও রেকর্ড-গড়া মৌসুমের পর বিশ্বজুড়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি তার বহুল প্রতীক্ষিত অভিষেকের অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় মৌসুমেই বিশ্বজুড়ে ৪২৫ মিলিয়নেরও বেশি দর্শক খেলাটি দেখেছিলেন। এবার দুবাই ও শারজাহর বিশ্বমানের ভেন্যুগুলোতে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দ্রুত বর্ধনশীল বিলাসবহুল রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ‘বিএনডব্লিউ ডেভেলপমেন্টস’ এই টুর্নামেন্টের ‘টাইটেল স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে।

ফলে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক নাম হয়েছে ‘বিএনডব্লিউ ডেভেলপমেন্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’। এবারের আসরে মাঠে ফিরছেন একঝাঁক কিংবদন্তি ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, মঈন আলী এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

Advertisement

এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাগুলোকে আবারও জীবন্ত করে তুলবে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়নস বনাম ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর মধ্যকার আকর্ষণীয় লড়াই।

ক্রিস গেইলের ছক্কা হাঁকানো কিংবা এবি ডি ভিলিয়ার্সের ৩৬০-ডিগ্রি শট খেলার দক্ষতা সব মিলিয়ে প্রতিটি ম্যাচেই দেখা যাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেট। একসময়ের ক্রিকেট-বিশ্ব কাঁপানো এই তারকারা আবারও একে অপরের মুখোমুখি হবেন।

আগের দুটি আসরে ছয়টি দল অংশ নিলেও, এবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দলটির অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে।

  • সর্বশেষ