শিরোনাম
◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইরানের আইআরজিসির সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি  ◈ ১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড ◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ১০ জনের চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে টমাস টুখেলের দলকে জয় এনে দেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

৩২তম মিনিটে পাভেল শুল্চকে লাল কার্ড দেখানো হলে ১০ জনের দলে পরিণত হয় চেকিয়া। প্রথমার্ধে গোল না পেলেও বিরতির পর দ্রুতই এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৭তম মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে হেডে গোল করেন গর্ডন। ৬৯তম মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।

ম্যাচে ৬৫ শতাংশের বেশি বল দখলে রেখে ২২টি শট নেয় ইংল্যান্ড, যার সাতটি ছিল লক্ষ্যে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

  • সর্বশেষ