শিরোনাম
◈ ইরানের আইআরজিসির সম্ভাব্য হুমকি মোকাবেলায় নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি  ◈ ১০ জনের চেকিয়াকে হারাল ইংল্যান্ড ◈ লামিনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন ◈ গুগল সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল, এআই ও শিক্ষা আধুনিকায়নে সহযোগিতার আলোচনা ◈ গাভাসকরের আগাম সতর্কবার্তা ভারতীয় ক্রিকেট বো‌র্ডের নতুন নির্বাচককে  ◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা!

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের সাবেক কোচ অ‌স্ট্রেলিয়ান শন টেইট‌কে নিতে আগ্রহী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ড্রেসিংরুম ছাড়ার কয়েক মাস না পেরোতেই আবারও পাকিস্তানের ক্রিকেটে ফেরার দরজা খুলতে পারে শন টেইটের জন্য। তবে এবার পূর্ণকালীন কোচ নয়, বোলিং পরামর্শক হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান পেসারকে দলে যুক্ত করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের কোচিং স্টাফে দুটি পরামর্শক পদে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের যুক্ত করার পরিকল্পনা করছে পিসিবি। বোলিং পরামর্শক হিসেবে টেইটের পাশাপাশি ফিল্ডিং পরামর্শক হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মার্টিন গাপটিলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। -- ডেইলি ক্রিকেট

সোমবার পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও সুপারকে পিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি বোলিং কোচ অ্যাশলি নফকে ও ফিল্ডিং কোচ ম্যাকডারমটের পদত্যাগের পর থেকেই বিকল্প খুঁজছে বোর্ড। এরই মধ্যে দুই পদের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞাপনও দিয়েছে তারা।

এর আগে, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন টেইট। এরপর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হন তিনি। তবে পারিবারিক কারণে চলতি বছরের জুনে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন এই অজি।

বাংলাদেশ ছাড়ার সময় টেইট জানিয়েছিলেন, তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে কাজ করার বিষয়ে তার আগ্রহ নেই। সেই কারণেই এবার তাকে পরামর্শক হিসেবে পাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে পিসিবি।

অন্যদিকে গাপটিলকে নিয়েও আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছে জিও সুপার। ফিল্ডিং পরামর্শক পদে সাবেক কিউই ব্যাটারের সঙ্গে পিসিবির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে তারা।

  • সর্বশেষ