শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল? 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদে এবার বাংলাদেশের পালা। বর্তমান সভাপতি পাকিস্তানের মহসিন নাকভীর মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের ২ এপ্রিল। এরপর এসিসির সর্বোচ্চ পদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের বসার সম্ভাবনাই এখন জোরালো বলে জানিয়েছে ক্রিকবাজ।

এসিসির সভাপতি পদ সাধারণত দুই বছর পরপর পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ঘুরে আসে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান—এই পাঁচ পূর্ণ সদস্য নিয়ে গঠিত নির্বাহী বোর্ড। সেই ধারাবাহিকতায় পরবর্তী মেয়াদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তামিম নিজেও এসিসির সভাপতি হতে আগ্রহী। এ বিষয়ে তিনি এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নিজের আগ্রহের কথা জানিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নাকভীর মেয়াদ বাড়ানোর সুযোগ অবশ্য রয়েছে। তবে এর জন্য এসিসির নির্বাহী বোর্ডের প্রায় সর্বসম্মত সমর্থন প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সেই ঐকমত্য তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে ক্রিকবাজ।

এসিসির এক সদস্যের ভাষ্য, সভাপতি পদে মেয়াদ দুই বছর এবং পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পালাক্রমে দায়িত্ব দেওয়া হয়। বিশেষ পরিস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তে মেয়াদ বাড়ানো গেলেও নাকভীর ক্ষেত্রে এমন সমর্থন পাওয়া কঠিন হতে পারে।

নাকভীর মেয়াদ নিয়ে আলোচনা থাকলেও সামনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন। আগামী ডিসেম্বরে বাংলাদেশে বসবে এশিয়ান অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের হাতে ট্রফি উঠলে পুরস্কার বিতরণীতে এসিসির সভাপতি হিসেবে নাকভী থাকবেন কি না, সেটিও নতুন করে আলোচনায় আসতে পারে।

  • সর্বশেষ