শিরোনাম
◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল শ্রীলঙ্কার। কিন্তু শুরুতেই সেই স্বপ্নে বড় ধাক্কা। ব্যাট হাতে ৪৬ রানের পর বল হাতে ২২ রানে ৫ উইকেট—উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।

চেস্টার-লি-স্ট্রিটে টস জিতে আগে ব্যাট করে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জো রুটের ৪৪ ও অধিনায়ক হ্যারি ব্রুকের ৬৭ রানে ভালো ভিত পায় স্বাগতিকেরা। মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ দিকে জ্যাকসের অপরাজিত ৪৬ রানে লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড।

জবাবটা অবশ্য দিতে পারেনি শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৩৭ ওভারে ১৭৬ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।

দুনিত ওয়েলালাগে ৪৫ ও অধিনায়ক কুশল মেন্ডিস ৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বোলিংয়ের সামনে সেটি ছিল নিছকই ক্ষণিকের লড়াই।

ইনিংসের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে ম্যাচের চেহারাই পাল্টে দেন জ্যাকস। অফ স্পিনে একের পর এক উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ওয়ানডেতে এটাই তাঁর প্রথম পাঁচ উইকেট।

ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন জ্যাকস—ম্যাচসেরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও শ্রীলঙ্কার শুরুটা হলো হতাশায়।

  • সর্বশেষ