শিরোনাম
◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয় 

স্পোর্টস ডেস্ত : এদিন লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান। ম‌্যা‌চে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ দিকে খেই হারিয়ে পয়েন্ট হারাতে বসে রিয়াল মাদ্রিদ। অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলে এলচে। তবে কিলিয়ান এমবাপে ও কার্লোস এস্পির বোঝাপড়ায় শেষ মুহূর্তের গোলে জয়ের স্বস্তিতেই মাঠ ছাড়ল জুজে মরিনিয়োর দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লিগে ঘরের মাঠে রেয়ালকে ২-২ গোলে রুখে দিয়েছিল এলচে। এবারও তেমন সম্ভাবনা জাগায় দলটি, যদিও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারল না তারা।

প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে আবিয়েল ওসোরিও ও ফের্নান্দো নিনোর গোলে সমতায় ফেরে এলচে। তাতে নাটকীয় মোড় নেওয়া লড়াইয়ে বদলি নামার কিছুক্ষণের মধ্যে ব্যবধান গড়ে দেন এস্পি।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। একটি ম্যাচ কমও খেলেছে কাতালান ক্লাবটি।

  • সর্বশেষ