শিরোনাম
◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ◈ ইসলামী ব্যাংক ঘিরে ফের উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় হিসাবে এতো গর্ব কোনওদিন হয়নি, নরেন্দ্র মোদির কীর্তিতে মুগ্ধ ভার‌তের সা‌বেক কোচ র‌বি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : ভারতে বসেছে ব্রিকস সম্মেলনের আসর। বিশ্বের একঝাঁক রাষ্ট্রনেতা অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বয়ং। এই হাইভোল্টেজ সম্মেলনের আয়োজন দেখে গর্বে বুক ফুলে গিয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটার রবি শাস্ত্রীর। ভারতীয় হিসাবে তিনি কতখানি গর্বিত, এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ।

শনিবার এবং রোববার দিল্লির ভারত মন্ডপমে ছিল ব্রিকসের শীর্ষ সম্মেলন। ‘ব্রিক্স’ দেশভুক্ত দেশগুলির ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে একইসঙ্গে হাজির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা-সহ ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান।---- সংবাদপ্রতি‌দিন 

জিনপিং-পুতিনদের মতো শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের দেখা গিয়েছে মোদির সঙ্গে খানিকটা বন্ধুর মতো আচরণ করতে। একসঙ্গে বৃক্ষরোপণও করেছেন তিন রাষ্ট্রপ্রধান। সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শাস্ত্রী। লিখেছেন, ‘ভারতীয় হিসাবে এতটা গর্ব বোধ আগে কখনও হয়নি। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমাদের অসাধারণ প্রধানমন্ত্রী, আমাদের ভারতমাতার কাছে। 

এমন উচ্চস্তরের আন্তর্জাতিক কূটনীতি আগে কখনও হয়নি। মোদিজি আপনাকে প্রণাম। উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন শাস্ত্রী। ১৯৮৩ বিশ্বজয়ের অন্য়তম কারিগর ছিলেন তিনি। ভারতীয় দলের কোচ হিসাবে গাব্বা টেস্ট জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনবদ্য মাইলফলক। কিন্তু সেই শাস্ত্রীই বলছেন, ভারতীয় হিসাবে তিনি সবচেয়ে গর্বিত ব্রিকস আয়োজন নিয়ে।

উল্লেখ্য, ভারতের আন্তর্জাতিক বাণিজ্য আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলির উপর অধিক নির্ভরশীল। অনেকের মতে, ব্রিকসের মতো কোনও জোটকে গুরুত্ব না দিয়ে ভারত আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব বাড়ালে বেশি লাভবান হবে। 

তবে এসব যুক্তি যতই প্রখর হোক, ব্রিকসের মতো জোট বিশ্ব ব্যবস্থায় বহুপাক্ষিকতা এনে আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারিতা খর্বে কার্যকর হতে পারে। মোদি, জিনপিং, পুতিন, পেজেস্কিয়ানের এই মুহূর্তে দিল্লিতে ‘এক’ হওয়া অবশ্যই একটি ‘ঘটনা’। এবং সেই ঘটনায় গর্বিত শাস্ত্রী।

  • সর্বশেষ