শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হবে নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না। অবিশ্বাস্য এক কাজই যে তিনি করে দেখালেন। তাও একবার নয়, পরপর দুইবার। টানা দ্বিতীয় ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেট জিতে ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে উঠলেন চীনের তারকা।

চতুর্থ রাউন্ডে ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেকের বিপক্ষে প্রথম সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন ঝেং। সেখান থেকে টানা সাত গেম জিতে সেটটি নিজের করে নেন তিনি। শেষ পর্যন্ত ৭-৫, ৬-৩ গেমে ম্যাচ জিতে বাজিমাত করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

বর্তমান অলিম্পিকস চ্যাম্পিয়ন ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সাবেক চার নম্বর খেলোয়াড় ঝেং ২০২৫ সালের জুলাইয়ে কনুইয়ের অস্ত্রোপচারের পর সেরা ফর্মে ফিরতে সংগ্রাম করছিলেন। চলতি বছরের শুরুতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ জনের বাইরে চলে যান তিনি।--- বি‌ডি‌নিউজ

গত শনিবার তৃতীয় রাউন্ডে ম্যাডিসন কিসের বিপক্ষে ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন ঝেং, এরপর টানা সাত গেম জিতে পা রাখেন চতুর্থ রাউন্ডে। একদিন পর এখানেও আরেকটি অসম্ভব কাজকে সম্ভব করে দেখালেন তিনি।

সব মিলিয়ে চলতি ইউএস ওপেনে টানা সাত ম্যাচ জিতলেন ঝেং। বাছাইপর্বে তিন রাউন্ড পেরিয়ে মূল লড়াইয়ে আসতে হয় তাকে। এখন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এর কাছাকাছি ফিরবেন তিনি।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নাওমি ওসাকা অথবা এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন এখনও কোনো মেজর জিততে না পারা ঝেং।

  • সর্বশেষ