শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে ১৬টি দেশকে নিয়ে আয়োজিত হয়েছিল। এরপর দলের সংখ্যা বাড়িয়ে ২০২৪ ও ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেয় ২০টি দল। তবে, এবার ক্রিকেটকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে এবং বিশ্বকাপের পরিধিকে আরও বড় করার পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০৩২ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪টি দলের অংশ নেওয়ার সুযোগ তৈরির কথা ভাবছে আইসিসি। পরে ধাপে ধাপে সেই সংখ্যা উন্নীত করা হতে পারে ৩২টিতে। বিশ্বে ক্রিকেট সম্প্রসারণ করার লক্ষ্যে এবং আরও জনপ্রিয়তা বাড়াতে সহযোগী সদস্য দেশগুলির অংশগ্রহণ নিশ্চিত করতে এমন পরিকল্পনা করছে আইসিসি। -- দ্য টেলিগ্রাফ 

আইসিসির এক সূত্রে জানানো হয়েছে, প্রতিযোগিতার মান বজায় রাখার জন্য দলের সংখ্যা একস‌ঙ্গে বেশি বাড়াতে চাইছেন না তাঁরা। গত দু’টি বিশ্বকাপে খেলেছে ২০টি করে দেশ। ২০৩২ সালের বিশ্বকাপ হতে পারে ২৪টি দলকে নিয়ে। নেপাল, আয়ারল্যান্ড, আমেরিকার মতো অ্যাসোসিয়েট দেশগুলির পারফরম্যান্সে উৎসাহিত আইসিসি কর্তারা। তাই দলের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

১৯০০ সালের পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত করা হয়েছে ক্রিকেটকে। এছাড়া, এশিয়ান গেমসেও ক্রিকেট এখন ধীরে ধীরে নিয়মিত ইভেন্টে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে সহযোগী দেশগুলোর পাশাপাশি নতুন নতুন দেশগুলোও এখন ক্রিকেট নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে।

আইসিসি মনে করছে, সহযোগী দেশগুলো বিশ্বকাপ খেলার যথেষ্ট সুযোগ না পেলে এই আগ্রহ ধরে রাখা সম্ভব হবেনা। তবে ২০২৮ এবং ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এরপর থেকেই আরও বড় হবে আইসিসির সর্বোচ্চ মঞ্চে খেলার সুযোগ।

  • সর্বশেষ