শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ! 

স্পোর্টস ডেস্ক : আইপিএল শেষ হওয়ার অপেক্ষা। তারপরই দলের খোলনলচে বদলে ফেলবে এক ফ্র্যাঞ্চাইজি। চাকরি যাবে সেই দলের অধিনায়কের। ছাঁটাই করা হবে কোচিং স্টাফদের। এই মরশুমে চরম ব্যর্থ দল। খাতায়-কলমে টিকে রইলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এখনও পর্যন্ত ট্রফি জেতা হয়নি দিল্লি ক্যাপিটালসের। সব মিলিয়ে আগামী মওশুমের আগে দলে পালাবদল নিশ্চিত। -- সংবাদপ্রতি‌দিন

আইপিএলে এখনও পর্যন্ত যে ক’টি দল ট্রফিহীন, দিল্লি ক্যাপিটালস তাদের মধ্যে অন্যতম। এবার এখনও পর্যন্ত ১২ ম্যাচে সংগ্রহ ১০। সপ্তম স্থান থাকা দলের শেষ চারে জায়গা নিশ্চিত করা কঠিন। বিশেষ করে অক্ষর প্যাটেলরা একেবারেই ধারাবাহিক নন। কোনও ম্যাচে ২৬৪ তুলেও রক্ষা করতে পারছেন না। কখনও ৭৫ রানে অলআউট। কোচ হেমাঙ্গ বাদানি ও ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাওয়ের সিদ্ধান্তও প্রশ্নের মুখে।

সব মিলিয়ে নতুন মরশুমে বদলের হাওয়া। তার সবচেয়ে বড় কারণ হল, দিল্লির ম্যানেজমেন্টের বদল। দিল্লির মালিকানা রয়েছে জেএসডব্লু গ্রুপ ও জিএমএরের হাতে। এদের মধ্যে চুক্তি রয়েছে, একটা গ্রুপ ২ বছর দল চালাবে। পরের ২ বছর অন্য গ্রুপ নিজেদের মতো দল চালাবে। এখন দিল্লি দল চালায় জিএমআর গ্রুপ। আগামী মরশুমে এই দায়িত্ব আসবে পার্থ জিন্দাল ও জেএসডব্লুর হাতে। আর এই রদবদলের সঙ্গে টিম ম্যানেজমেন্টেও আমূল পরিবর্তন আসবে। সংবাদ সংস্থা পিটিআইকে এক কর্তা বলেছেন, “এবারের কোচেদের সম্ভবত আর রাখা হবে না।

অধিনায়ক অক্ষর প্যাটেলের ভূমিকাও আতশ কাচের তলায়। ১২ ম্যাচে মাত্র ১০০ রান করেছেন। উইকেট মাত্র ১০। তাছাড়া অভিষেক পোড়েল বা মাধব তিওয়ারির মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের কেন খেলানো হচ্ছে না, তা নিয়ে চর্চা রয়েছে। সব মিলিয়ে দিল্লি দলে আমূল পরিবর্তন আসতে চলেছে।

  • সর্বশেষ