শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৫:৪০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। টিকিট থাকা সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা জামানত শর্ত শিথিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে, যদি তারা বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট দেখাতে পারেন।

বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা দেশগুলোর মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার সমর্থকরাও এই সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, ‘বিশ্বকাপের টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’

Advertisement

গত বছর চালু হওয়া এই ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হতো।

প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ সমর্থকরা সেই সুবিধার বাইরে ছিলেন।

গত আগস্টে চালু হওয়া ১২ মাসের পরীক্ষামূলক কর্মসূচিটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া দুর্বল বলে মনে করা হয় বা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রেই এই বন্ড নীতি কার্যকর করা হয়েছিল।

সফর শেষে দেশ ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। এদিকে ফিফা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘হোয়াইট হাউসের সঙ্গে যৌথভাবে সফল, স্মরণীয় ও রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টারই অংশ এটি।’

তবে সব দেশের জন্য এই ছাড় কার্যকর হচ্ছে না। ইরান ও হাইতির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকছে।

যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচরা এর বাইরে থাকবেন। আইভরি কোস্ট ও সেনেগালের নাগরিকদের ক্ষেত্রেও আংশিক ভ্রমণ বিধিনিষেধ বহাল রয়েছে।

এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দেয়, অনেক দেশের পর্যটকদের প্রবেশের শর্ত হিসেবে পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যও জমা দিতে হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এসব নীতির কারণে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া ভক্তদের বাড়তি নজরদারি, জিজ্ঞাসাবাদ, এমনকি প্রবেশে বাধার ঝুঁকিও থাকতে পারে।

  • সর্বশেষ