শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল 

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ঘোষিত এই দলে দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন সেন্টার-ব্যাক টমি স্মিথ, তিনি সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।

এবারের দলে টমি স্মিথের পাশাপাশি আছেন অধিনায়ক ক্রিস উড। এই দুই অভিজ্ঞ ফুটবলারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

দলের কোচ ড্যানি হে স্কোয়াড নির্বাচনে অভিজ্ঞতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার দলে অর্ধেকের বেশি খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে ২৫টির বেশি ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ড এর আগে মাত্র দুইবার বিশ্বকাপ খেলেছে, ১৯৮২ ও ২০১০ সালে। ২০১০ আসরে অংশ নেওয়া স্কোয়াড থেকে এবার দলে আছেন শুধু স্মিথ ও উড।

Advertisement

সেই অভিজ্ঞতাই এবারের দলে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৮২ সালের অভিষেক বিশ্বকাপে নিউজিল্যান্ড তিন ম্যাচেই হারলেও ২০১০ সালে তারা উল্লেখযোগ্য উন্নতি দেখায়। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করে তারা, যার মধ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচও ছিল।

জি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, বেলজিয়াম এবং মিশর। ১৫ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

দুইবার বিশ্বকাপে অংশ নিয়েও এখনো জয় পায়নি নিউজিল্যান্ড। তবে অভিজ্ঞতা ও নতুন পরিকল্পনার সমন্বয়ে এবার ভালো কিছু করার আশা করছে দলটি।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড --
গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।

মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।

ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

  • সর্বশেষ