শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ভলভার্ড তৃতীয়বারের মতো আইসি‌সির মাস সেরা ক্রিকেটার হলেন 

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ভলভার্ড তৃতীয়বারের মতো আইসিসির এপ্রিল মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর আগে গত বছরের অক্টোবর ও ডিসেম্বরেরও এই কৃতিত্ব গড়েন এই ক্রিকেটার। সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর ভলভার্ড বলেন, এত অল্প সময়ের মধ্যে তৃতীয়বারের মতো আইসিসি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটা এক অবিশ্বাস্য অনুভূতি, আমি আশা করি একই আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারব।

প্রোটিয়া অধিনায়ক বলেন, এটি আমার ক্যারিয়ারের অন্যতম আনন্দদায়ক একটি অধ্যায় এবং সব ফরম্যাটে সাফল্য অর্জন করাটা বিশেষভাবে সন্তোষজনক।

এই পুরস্কারটিকে যা আরও বিশেষ করে তুলেছে তা হলো, এই পারফরম্যান্সগুলো এসেছে বর্তমান বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে, যা আমি সত্যিই খুব মূল্যবান বলে মনে করি।
তিনি আরও বলেন, আমার সতীর্থদের তাদের অবিরাম সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখতে পারব।
প্রোটিয়া অধিনায়ক এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওডিআই ম্যাচে ৬৯.০০ গড়ে ১৩৮ রান সংগ্রহ করেন।

এরপর তিনি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেন এবং পাঁচটি ম্যাচে ৮২.৫০ গড়ে ও ১৬৮.৩৬ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেন। এর মধ্যে একটি শতক ও তিনটি অর্ধশতক ছিল।
ভলভার্ডের সেরা পারফরম্যান্সটি আসে তৃতীয় টি-টোয়েন্টিতে, যখন তিনি ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ বলে ১১৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটের জয় এনে দেন। এটি ছিল তার তৃতীয় টি-টোয়েন্টি শতক, এতে ১৪টি চার ও পাঁচটি ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল ২১৬.৯৮।

ব্যাট হাতে ভোলভার্টের এই দুর্দান্ত ফর্ম তাকে আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করে।

  • সর্বশেষ