শিরোনাম
◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি?

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:০৩ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রা‌জিল কোচ আন‌চেল‌ত্তি বিশ্বকাপে নেইমারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে প্রমাণ করেই আসতে হবে। আবেগ দিয়ে দল গঠন করবেন না বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে দলে রাখা না রাখার সিদ্ধান্ত সহজ হবে না বলেও জানান তিনি। এক সাক্ষাৎকারে নেইমার ইস্যুতে খোলামেলা আলাপ করেছেন ব্রাজিল কোচ।

বিশ্বকাপের দল গঠন নিয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন— ‘যখন আপনাকে পছন্দ করতে হবে, তখন আপনার অনেক বিষয় বিবেচনায় নেওয়া দরকার। নেইমার সবসময় যে প্রতিভা দেখিয়ে এসেছেন, তার সুবাদে তিনি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আনচেলত্তি যোগ করেন, ‘তার কিছু সমস্যা (চোট) আছে। তিনি তা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। সম্প্রতি তিনি অনেক উন্নতি করেছেন এবং নিয়মিত খেলছে। নিশ্চিতভাবে এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত হবে না। সব বিষয় খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের।’

নেইমারের জনপ্রিয়তার বিষয়টি টেনে এনে আনচেলত্তি বলেন,  ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও অত্যন্ত প্রিয়। তিনি সবার কাছে খুব পছন্দের, খুবই প্রিয় একজন।

আগামী ১৮ মে ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ। যার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে আগেই ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছেন। সেই দলে নেইমারও আছেন বলে খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমের। মূল স্কোয়াডে থাকেন কি না, তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়