শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা 

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের মধ‌্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই সিরিজে বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। যদিও প্রথম টেস্টে কারোর অভিষেক হয়নি।

ওপেনিংয়ে সাদমান আর জয় কেউই ভালো করতে পারছেন না। তবে মুমিনুল-নাজমুল শান্তরা আছেন সেরা ফর্মে। বল হাতে দাপট দেখিয়েছেন মিরাজ, তাসকিনরা। এদিকে আবহাওয়া নিয়ে শঙ্কার কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ীই সিলেটেই অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড ---

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

  • সর্বশেষ