শিরোনাম
◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তৃতীয় বিভাগের দলের বিরু‌দ্ধে আর্সেনাল জিত‌লো চার গো‌লে 

স্পোর্টস ডেস্ক : এফএ কা‌পের চতুর্থ রাউ‌ন্ডের ম‌্যা‌চে পু‌রো সময় আধিপত্য দেখানো আর্সেনাল প্রথম অ‌র্ধেই চারটি গোল দেয়। ১৬ মিনিটে চার গোল করে আর্তেতার দল, যার শুরুটা করেন নোনি মাদুয়েকে। মাঝ মাঠ থেকে এজের থ্রু বল পেয়ে দারুণ এক গোল করেন ইংলিশ এই উইঙ্গার।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এই গোলের সহায়কও ছিলেন এজে। ২৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উইগানের ডিফেন্ডার। আর ২৭তম মিনিটে জেসুস গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন।

দ্বিতীয় হাফেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল গানাররা। তবে প্রতিপক্ষের পোস্ট ও গোলকিপারের সহায়তায় বেঁচে যায় উইগান অ্যাথলেটিক।

রাতের অন্য ম্যাচগুলোতে গ্রিমসবি ১-০ গোলে উলভস, অক্সফোর্ডকে একই ব্যবধানে সান্ডারল্যান্ড, স্টোক সিটিকে ২-১ গোলে ফুলহ্যাম এবং বার্মিংহ্যামকে পেনাল্টি শুট আউটে হারিয়েছে লিডস ইউনাইটেড।

  • সর্বশেষ