শিরোনাম
◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বু‌ন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের দাপু‌টে জয়, কেইনের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : দ‌লের তু‌খোড় স্ট্রাইকার হ‌্যা‌রি কেএন টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন। সেই স‌ঙ্গে বায়ার্ন মিউনিখও পেল অনায়াস জয়। বুন্ডেসলিগায় টেবিলের নিচের দিকের দল ভার্ডার ব্রেমেনের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে বায়ার্ন।

কেইনের নৈপুণ্যে ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। তাদের ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন।

তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

গত সপ্তাহে হফেনহাইমের জালেও দুটি গোল করেছিলেন কেইন। এবারের বুন্ডেসলিগায় ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। তারই সতীর্থ লুইস দিয়াস ১৩ গোল নিয়ে আছে দুইয়ে।

৭০তম মিনিটে আলফুঁস ডেভিসের পাস ডি-বক্সে পেয়ে শটে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।

২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমু্ন্ড।

  • সর্বশেষ