শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ উইকেটের দাপুটে জয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

টি- টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ে, প্রথম দল হিসেবে এবারের আসরে সুপার-৮ নিশ্চিত করে নিলো প্রোটিয়ারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৫। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান। ড্যারিল মিচেল ও ফিন অ্যালেন করেন যথাক্রমে ৩২ ও ৩১ রান। প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট ঝুলিতে তোলেন মার্কো জ্যানসেন।  

১৭৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়া অধিনায়ক ও ওপেনার এইডেন মার্করামের অনবদ্য ৮৬ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। আরেক ওপেনার কুইন্টন ডি কক করেন ২০ রান। রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিস দুজনেরই সংগ্রহ ২১। এছাড়া ২৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের।

প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জ্যানসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়