শিরোনাম
◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ড ৫ উই‌কে‌টে স্কটল‌্যান্ড‌কে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে।

কলকাতার ইডেন গার্ডেনে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ভালো ব্যাটিং উইকেটে স্কটল্যান্ডকে ১৫২ রানে অলআউট করার পর ইংল্যান্ডের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম দুই ওভারে ফিল সল্ট ও জস বাটলার আউট হন। হ্যারি ব্রুক ৪ রান করে আউট হলে স্কোর হয়ে যায় ৮৬–৪। --- অলআউট স্পোর্টস

তবে টম ব্যান্টন চাপ সামলে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ১০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ব্যান্টন ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। জ্যাকব বেথেল ৩২ রান এবং স্যাম কারান ২৮ রান করেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে অধিনায়ক রিচি বেরিংটনের ৪৯ রানে গড়া ভিতের যথাযথ ব্যবহার করতে না পারায় শেষ পর্যন্ত মূল্য দিতে হয়।

Advertisement

পাওয়ারপ্লেতেই তিন উইকেট নেয় ইংল্যান্ড। তবে বেরিংটন দারুণভাবে প্রতিরোধ গড়ে টম ব্রুসের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে তাদের স্কোর ছিল ১১৩–৩। কিন্তু ব্রুসের (২৪) উইকেট পড়ার পর ইনিংস ভেঙে পড়ে।

ইংল্যান্ডের হয়ে শুরুতে খরুচে হলেও শেষ পর্যন্ত আদিল রশিদ ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। পাওয়ারপ্লেতে দুই উইকেট নেওয়া জোফরা আর্চারের বোলিং ফিগার ২–২৩।
সোমবার ইতালিকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা নিশ্চিত করবে ইংল্যান্ড।

অন্যদিকে মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড। তবে অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে তার আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে।

  • সর্বশেষ