শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়।

নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি। খেলোয়াড়দের সংগঠন ‘কোয়াব’ বিকেলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়, কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না; নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপসারিত হতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ এক দিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

 

  • সর্বশেষ