শিরোনাম
◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে তৃতীয় দিন শে‌ষে জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথম ই‌নিং‌সে  ব‌্যাট ভা‌লোই চা‌লি‌য়ে‌ছি‌লো আয়ারল‌্যান্ড। দ্বিতীয় ই‌নিং‌য়ে ব‌্যাট কর‌তে নে‌মে খেই হা‌রি‌য়ে ফেল‌লো বাংলা‌দে‌শের পাহাড়সম রান দে‌খে। ফ‌লে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে সুযোগ আছে ইনিংস ব্যবধানে জয়েরও। তৃতীয় দিন শেষে ২১৫ রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড।

প্রথম ইনিংসে আইরিশদের ২৮৬ রানে অলআউট করার পর ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে নাজমুল হোসেন শান্তর দল। যা টেস্টে বাংলাদেশের টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস, ঘরের মাঠে সর্বোচ্চ। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে অ্যান্ডি বালবির্নির দল।

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেই সেঞ্চুরি তুলে নেওয়া মাহমুদুল হাসান জয় ছিলেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। তবে তৃতীয় দিনের শুরুতেই ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। ব্যারি ম্যাকার্থির বলে লরকান টাকারের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১৭১ রান।

একটু পরেই জয়কে অনুসরণ করেন মুমিনুল হক। ম্যাকার্থির বলে তার ক্যাচ নেন অ্যান্ডি বালবির্নি। প্যাভিলিয়নে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৮২ রান। প্রথম দিন সাদমান ইসলামও আউট হয়েছিলেন আশির ঘরে।

advertisement

তবেশান্ত ঠিকই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্ট অধিনায়ক। তিন অঙ্কে পৌছানোর পর আর কোনো রান যোগ করতে পারেননি শান্ত। ফিরেছেন ১১৪ বলে ১০০ রান করে। তাতেই মুশফিকের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে উইকেট কিপার এ ব্যাটারের সমান চারটি সেঞ্চুরি এখন তার। শুধু তাই নয়, আরও একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথম চার ব্যাটারের আশির ঘরের ওপরে রান দেখা গেল সাদমান, জয়, মুমিনুল ও শান্তর কল্যাণে।

এদিন লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৬০ রান। মেহেদী হাসান মিরাজ বড় ইনিংস খেলতে পারেননি। ৩৩ বলে করেছেন ১৭ রান।

আয়ারল্যান্ডের হয়ে ৫টি উইকেট নিয়েছেন ম্যাথু হামফ্রিস। ২টি উইকেট শিকার করেছেন ব্যারি ম্যাকার্থি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আয়ার‌ল্যান্ড। চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় টাইগাররা। ক্যাড কারমাইকেলকে বোল্ড করেন নাহিদ রানা। এরপর জুটি গড়ার চেষ্টা করেন পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। তবে স্টার্লিং রান আউট হয়ে ফিরলে ভাঙে সেই জুটি। ৪৩ রান করেন স্টার্লিং। একটু পর ১৮ রান করা টেক্টরকে ফেরান তাইজুল ইসলাম।

কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার ফিরেছেন এক অঙ্কের ঘরে। ৪ রান কর অপরাজিত আছেন ম্যাকব্রাইন, হামফ্রিস চতুর্থ দিনের খেলা শুরু করবেন শুন্য রানে অপরাজিত থেকে।বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

  • সর্বশেষ