শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বেলজিয়ামের বিরু‌দ্ধে আর্জেন্টিনার কষ্টা‌র্জিত জয়

স্পোর্টস ডেস্ক : জয়টা আ‌র্জেন্টিনার ঘ‌রে সহ‌জে আ‌সে‌নি। অ‌নেক চড়াই উতরাই‌ি পে‌রি‌য়ে জয় পে‌য়ে‌ছে তারা। সোমবার ( ৩ অ‌ক্টোবর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ায়মকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি এবং ফেলিপে এস্কুইভেল গোলগুলো করেন। বেলজিয়ামের পক্ষে আর্থুর ডি কিম্পে এবং স্ট্যান নের্ত দুটি গোল শোধ করেন।

এই জয়েও অবশ্য গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে ফিজিকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া তিউনিসিয়া গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি ফাইনালেও খেলতে পারেনি কখনো। তিনবার তৃতীয় স্থানে থেকে শেষ করাটাই প্রতিযোগিতায় আলবিসেলেস্তেদের সেরা সাফল্য।

এই অপ্রাপ্তি ঘুচাতে আর্জেন্টিনার শুরুটা হয়েছে দারুণ। আস্পিরে জোনের মাঠে ৩৬ মিনিটেই আলবিসেলেস্তেদের এগিয়ে দেন রামিরো। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান আর্থুর।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। নের্তের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

১০ মিনিট পরেই আলবিসেলেস্তেদের সমতায় ফেরান জাইনিকোস্কি। এর ২ মিনিট পরেই এস্কুইভেলের গোল করে আলবিসেলেস্তেদের উল্লাসে ভাসান। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় আর্জেন্টিনা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সফলতম দল নাইজেরিয়া। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে আফ্রিকান এই পরাশক্তি। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে।

আজ (৪ নভম্বর) বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে ব্রাজিল। আর রাত পৌনে ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ কলম্বিয়া।

  • সর্বশেষ