শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অপেক্ষা বাড়ছে নিউইয়র্কের, ২০২৮ সা‌লের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মিউনিখে

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের আরও একটি ফাইনাল হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে তারা। পরের বছরের ফাইনাল আয়োজন নিয়ে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যু। 

শুক্রবার (৩১ অ‌ক্টোবর) খবরটি নিশ্চিত করেছে উয়েফা। এখন পর্যন্ত মাত্র দুটি ভেন্যুর নাম প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী বছরের সেপ্টেম্বরে। উয়েফা তার সদস্য অ্যাসোসিয়েশনগুলির কাছ থেকে পাওয়া আবেদনের তালিকা প্রকাশ করেছে। তাতে অন্তত এটি নিশ্চিত যে ২০৩০ সালের আগে নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগের কোনো ফাইনাল হচ্ছে না। ----- টি স্পোর্টস

advertisement

আগামী বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায়। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু আতলেতিকো মাদ্রিদের মাঠ- মেট্রোপলিটানো স্টেডিয়ামে।

২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য একমাত্র দরপত্র আহবান করে মিউনিখ। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল এখানে হয়েছিল। আর লন্ডনের ওয়েম্বলিতে ২০২৩-২৪ মৌসুমের ফাইনাল হয়। তবে ১৯৯৯ সালের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করা হয়নি বার্সেলোনার। সেবার ইনজুরি টাইমের জোড়া গোলে বায়ার্নকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।

advertisement

বর্তমানে সংস্কারাধীন বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যু। সংস্কারের পর স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। ধারণক্ষমতার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে চলেছে এটি। 

তবে তার আগেই সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে বার্সেলোনা। 

advertisement

আগামী শুক্রবার এই মাঠে সমর্থকদের সামনে অনুশীলন করেন লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কিরা। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না স্প্যানিশ জায়ান্টরা।

  • সর্বশেষ