শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিদ তামিমের ফিফটিতে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ দুই ইনিংসেই নামের সুবিচার করতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে আবুধাবিতে আজ জ্বলে উঠেছে তার ব্যাট। যদিও দারুণ শুরুর পরেও ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে বাঁহাতি ওপেনারের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে আজ দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজনে মিলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রানে এনে দেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিংরুমের পথ ধরেন টুর্নামেন্টে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সাইফ। ২ চার ১ ছক্কায় ৩০ রানে রশিদ খানের বলে বোল্ড হন তিনি।

দ্রুত ফেরেন লিটন দাসও। নুর আহমেদের বলে আউট হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক করেছেন ৯ রান। তবে অন্য প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তানজিদ তামিম। কিন্তু ফিফটি করার পরেই বিদায় নেন তিনি।

নুরের শিকার হওয়ার আগে ১৬৭.৭৪ স্ট্রাইকরেটে খেলেন ৫২ রানের ইনিংস। ৪ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকানোর পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি।

Advertisement

এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম। বর্তমানে তার ছয়ের সংখ্যা ২৬। ২৩ ছক্কা নিয়ে এই সংস্করণে দুই আছেন পারভেজ হোসেন ইমন।

শুরুটা দারুণ করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। কেননা একটা সময় ১২ ওভারে ২ উইকেটে ৯৫ রান করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ৪৮ বলে মাত্র ৫৯ রান নিতে পেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। ফিনিশিংটা ভালো করতে পারলে ১৫৪ নয় আরো বড় স্কোর দাঁড় করাতে পারত বাংলাদেশ। হবে কি করে শেষ ৪৮ বলের ১৮ টাতে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ।

 

  • সর্বশেষ