শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভাবের সংসারে নিরাপত্তাকর্মীর চাকরি করেন ক্রিকেটার নাসুমের বাবা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিন বোলার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন।

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন নোটিজেনরা। হতবাক নাসুমের ভক্ত অনুরাগীরা।

নাসুমের বাবা আক্কাস আলী বলেন, বাবা হিসেবে আমার চাই শুধু নাসুম বড় কিছু হোক। অন্য কিছু আমার প্রয়োজন নেই।

স্থানীয় ও আত্মীয়দের কথায়, নাসুমের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রথমে ভালো থাকলেও তার বিয়ের পর পরিবর্তন এসেছে। যিনি রিকশা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি, রঙের কাজ করে নাসুমকে পড়ালেখা করিয়েছেন এবং জাতীয় দলের ক্রিকেটার বানিয়েছেন, তিনি এখন ছেলে থেকে দূরে।

অ্যাম্বুলেন্সে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
নাসুমের চাচা লুবন মিয়া বলেন, আমাদের ভাতিজার প্রতি অনেক মায়া আছিল কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হয়েছে আমরা বুঝতে পারছি না।

জালাবাবাদ আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ‘নাসুমের বাবা রিকশা চালানো থেকে শুরু করে বাড়িতে গিয়ে রঙের কাজ, সবজি বিক্রি করে তাকে পড়িয়েছেন, বাংলাদেশ দলের একজন খেলোয়াড় বানিয়েছেন। তার মা মারা যাওয়ার পর সে বাবার থেকে আলাদা হয়ে যায়। তবে কেন এমন হলো, সেটা কেউই বলতে পারব না।’

তবে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ বলেন, আমিতো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, পার্থক্য এটাই ওনি আমাদের সাথে থাকেন না। মাসে মাসে ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, যা আমি দিচ্ছি। যেহেতু ওনি ওনার কাজ করবে এবং নিজের মতো করে থাকবে সেখানে আমার তো কিছু করার নেই।

উল্লেখ্য, ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়