শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও অ‌স্ট্রেলিয়ান মিচেল স্টার্কের অবসর? 

স্পোর্টস ডেস্ক : দিনকয়েক আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। এবার কি ওয়ানডেকেও বিদায় জানাচ্ছেন অজি পেসার? ২০২৭-র বিশ্বকাপ কি তিনি খেলবেন? সেই নিয়ে মুখ খুললেন ৩৫ বছর বয়সি পেসার।

তিনি বলছেন, “আমি জানি, আমার জন্য কোন ফরম্যাটটা সঠিক। কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে, আমি যদি ২০২৭-র পরিকল্পনার মধ্যে না থাকি তাহলে জায়গা আটকে রাখব না। তবে আমি এখনও ওয়ানডে দলকে বহুভাবে সাহায্য করতে পারি। আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। 

আমার বয়স এখন ৩৫। টেস্ট সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সবসময় তাই থাকবে। সেই জন্যই মনে হয়েছে টি-টোয়েন্টিকে বিদায় জানানোর এটাই আদর্শ সময়।

সেপ্টেম্বরের শুরুতেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন স্টার্ক। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অস্ট্রেলিয়ার জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। তবে স্টার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই তাঁর এই সিদ্ধান্ত।

তাছাড়া স্টার্কের বক্তব্য, বিশ্বকাপের আগে যাতে অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ গুছিয়ে নিতে পারে, তাই ৬ মাস আগেই সরে দাঁড়িয়ে ছিলেন। 

৩৫ বছর বয়সি তারকা পেসার আরও বলেছিলেন, “ভারতে আমাদের সফর আছে, অ্যাসেজ আছে, ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ আছে। আমার মনে হয় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সেগুলোতে আরও তরতাজা হয়ে নামতে পারব। ফিটনেসও ধরে রাখতে পারব। আশা করছি, সেখানে ভালো খেলব।

  • সর্বশেষ