শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ক্টোব‌রে ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে লড়বেন আ‌মিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  বর্তমান সভাপ‌তি আ‌মিনুল ইসলাম বুলবুল বো‌র্ডের 
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগেই তিনি নির্বাচনে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

এসময় তিনি জানান, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য।

এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। 

আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আসেন আরও ১০ জন এবং বিশেষ কোটায় একজন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ