শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকে‌টে পুরুষরা পা‌রে না, শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে প্রতি‌শোধ নি‌লো মে‌য়েরা

নিজস্ব প্রতি‌বেদক : ধারাবা‌হিকভা‌বে ক্রিকে‌টে শ্রীলঙ্কার কা‌ছে হে‌রে যা‌চ্ছে বাংলা‌দেশ, এই অবস্থায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। সাগরিকার হ্যাটট্রিকে ৯-১ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের দল।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে গোল উৎসবের শুরু করেন স্বপ্না রানী। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

এরপর লঙ্কান রক্ষণভাগে আক্রমণের ধার বাড়ালেও পরের গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৩৭তম মিনিট পর্যন্ত। নিজের প্রথম গোল করেন সাগরিকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মুনকি। ৫০তম মিনিটে ক্রস থেকে গোল করেন শিখা জাহান। মিনিট তিনেক পর একক চেষ্টায় ব্যবধান বাড়ান সাগরিকা। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। এরপর তাকে তুলে নেন কোচ বাটলার।

৮৫তম মিনিটে দলের অষ্টম গোলটি করেন রুপা আক্তার। যোগ করা সময়ে পাল্টা আক্রমণে এক গোল শোধ দেয় শ্রীলঙ্কা। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন শান্তি মার্দি।

এই ম্যাচে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইপর্বের জাতীয় দলে থাকা আটজনকে শুরুর একাদশে নামান বাংলাদেশ কোচ। আগামী রোববার নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।

  • সর্বশেষ