শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে এই ম‌্যাচ দু‌টি দুই দে‌শের ম‌ধ্যে অনু‌ষ্ঠিত হ‌বে। সোমবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর। একই মাঠে তিনদিন পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল। অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচ দুটি খেলবে দুই দল।

বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে যায় তারা। ৯ অক্টোবর ঢাকায় নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে হামজা-জামালরা।

অন্যদিকে বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে থাকা নেপাল নিজেদের খেলা দুটি ম্যাচেই হেরেছে। ৯ অক্টোবর ভিয়েতনামের মুখোমুখি হবে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও লাওস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়