শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বো‌র্ডে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কারা কারা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন? কার গ্রহণযোগ্যতা বেশি তা নিয়েই মূল আলোচনা। এমনকি কারা কারা কাউন্সিলর হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনা চলছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

যদিও একটি নাম সবার মুখে মুখে। তামিম ইকবাল, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে তামিম আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তামিম নিজে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেলনি।

তামিমের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে বাঁহাতি এই তারকা ব্যাটার বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন। কোন প্রক্রিয়ায় তিনি বিসিবি নির্বাচনে অংশ নেবেন আপাতত সেদিকেই মনোযোগ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের।

এদিকে আলোচনা চলছে নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয়ারও। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বর্তমান সভাপতি বুলবুল পরিচালক পদে থেকে বিসিবি সভাপতির প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারেন।

এদিকে বিসিবির পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে আগামী সোমবার বোর্ড সভায় নির্বাচনী রূপরেখার সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচনের সময় ঘনিয়ে আসতে শুরু করেছে নির্বাচনি উত্তাপও টের পাওয়া যাচ্ছে।

গত কয়েক দিন ধরে বেড়ে গেছে সম্ভাব্য কাউন্সিলরদের দৌড়ঝাঁপও। বিসিবি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করলেই কাউন্সিলর থেকে শুরু করে সভাপতির পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও হয়তো আরও বেশি করে সক্রিয় হবেন।

  • সর্বশেষ