শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিসংযোগ নয়, শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান নাহিদ-আসিফের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।

এর মধ্যে কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যার মধ্যে ডেইলি স্টারে আগুন দেয়া হয়েছে। সেখানে কয়েকজন কর্মী আটকা পড়ার খবর পাওয়া গেছে।

এরইপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান রইলো। জনগণের বিক্ষোভকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন।

সবাইকে শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

advertisement

সম্প্রতি পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ও কাছাকাছি সূরে বলেছেন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হাদি ভাই আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়।

যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়। এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী। হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। হাদির জন্য বিভাজন নয়, ঐক্য চাই। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ