শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা ◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং

ভাঙতে হচ্ছে ২২ হাজার কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং। উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক এই টার্মিনালের সিলিংয়ে মোবাইল নেটওয়ার্ক ইনস্টলেশনের কোনো ব্যবস্থা না থাকায় সিলিং এর কিছু অংশ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯৯ শতাংশ কাজ শেষ হলেও সম্প্রতি ভবনের ভেতরে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক কর্মকর্তাদের নজরে আসে। স্থপতি রোহানি বাহারিনের করা মূল নকশায় নেটওয়ার্কের তার বা যন্ত্রপাতি বসানোর জন্য প্রয়োজনীয় ‘ইন-বিল্ট’ ব্যবস্থা না থাকায় সিলিং ভাঙ্গ ছাড়া অন্য কোনো উপায় নেই বলে জানান প্রকৌশলীরা।

গত নভেম্বরে জরুরি বোর্ড সভায় এই ত্রুটি নিয়ে তোলপাড় শুরু হয়। নেটওয়ার্ক পেতে নান্দনিক সিলিং ভাঙা-গড়ার কাজ এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এতে সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি অতিরিক্ত সরকারি ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনায় নেটওয়ার্ক স্থাপনার দায়িত্ব নিয়ে আরেক জটিলতা তৈরি হয়। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক বেবিচককে রাজস্ব শেয়ার দিতে অস্বীকৃতি জানায়। তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি হয়। পরে সরকারি অপারেটর টেলিটক প্রকল্পটি গ্রহণে সম্মত হয়। টেলিটকই সিলিং ভেঙে নেটওয়ার্ক স্থাপন করবে এবং অন্য অপারেটরদের সংযোগ দেবে। পাশাপাশি আয়ের একটি অংশ তারা বেবিচককে দেবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য এই চুক্তি হতে যাচ্ছে।

একইসাথে সিলিং মেরামতের কারণে পেছাতে পারে থার্ড টার্মিনালের উদ্বোধন। ২২ হাজার কোটি টাকার এই মেগাপ্রকল্পে সিলিংয়ের ত্রুটি দূর করা সম্ভব হলেও নকশাগত পরিকল্পনার ফাঁকফোকর নিয়ে সাধারণ যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়